দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন। এসব সংযোগের মাধ্যমে গত প্রায় পাঁচ বছরে গ্যাস ব্যবহারে সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এফএম নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে বাড়ির মালিক আওয়াল ভূইয়াকে ২ লাখ টাকা, রোসন আক্তারকে ৪০ হাজার টাকা, মো. মুসলেম মিয়াকে ১ লাখ টাকা এবং মুক্তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (জরুরি) আহম্মদ উল্লাহ বলেন, কারারচর মদিনা জুটমিল এলাকায় বিপুলসংখ্যক অবৈধ গ্যাস সংযোগ থাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে সংযোগের লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
তিতাসের এই কর্মকর্তা জানান, বাড়ির মালিকরা কোনো বৈধ অনুমোদন ছাড়াই গোপনে এসব সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাবে, গত পাঁচ বছরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
যে আই